বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নোয়াখালী বেগমগঞ্জে দোকানে অভিযান, ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার

নোয়াখালী বেগমগঞ্জে দোকানে অভিযান, ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

২৩ সেপ্টেম্বর বুধবার বেগমগঞ্জ থানাধীন ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা সিএনজি পাম্প সংলগ্ন একতা অটো সেন্টার নামের ১টি দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে দোকানটি তল্লাশি করে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

দোকানটির মালিক মো. মহিন উদ্দিন (৩২), পিতা: নুর ইসলাম, মাতা: রাবেয়া বেগম, সাং: নরোত্তমপুর রুহুল আমিন মেম্বারের বাড়ি, ৬ নম্বর ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালী।

এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭