বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চুনারুঘাট সীমান্তে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

চুনারুঘাট সীমান্তে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
প্রিন্ট নিউজ

​বিশেষ প্রতিনিধি, চুনারুঘাট:

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলাধীন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের ‘চন্ডিছড়া মাজার’ এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি বালু বোঝাই ট্রাক ওই এলাকা অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা গাড়িটিকে থামার সংকেত দেয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে উপরে থাকা বালুর স্তূপের নিচে চতুরতার সাথে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ‘কাবেরী মেহেদী’, জিরা এবং বিস্কুট উদ্ধার করা হয়।
​অভিযান পরিচালনাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এসব ভারতীয় মালামাল এবং বালুবাহী ট্রাকটি বর্তমানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হিসেবে গণ্য করা হয়েছে।
​হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির এই সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭