বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত

বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে "ওপেন হাউজ ডে" গতকাল বুধবার বিকাল ৪ টায় স্থানীয় থানা চত্বরে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠিত "ওপেন হাউজ ডে"তে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক । ওসি (তদন্ত) মোঃ শরীফুজ্জামান'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা গেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম প্রসাদ রায়, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায়, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল,সদর বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, সদস্য সচিব পলাশ মহলদার, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, বিএনপি যথাক্রমে মোঃ সেলিম মোল্লা, মোঃ জুবায়ের শেখ, শফিকুল আলম শফিক,শামসুল হক, মোঃ খালিদ হোসেন, পূজা উদযাপন পরিষদ নেতা অলোক মল্লিক মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমান,সহ থানার এসআই, এএসআই, পুলিশ বাহিনীর সদস্য ও গ্ৰাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭