বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লিটনের প্রার্থিতার ঘোষণা

পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লিটনের প্রার্থিতার ঘোষণা
প্রিন্ট নিউজ

এম এ কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি রহিম উল্লাহ চৌধুরী লিটন।

তরুণ এই ছাত্রনেতা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান ও স্থানীয় মানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিকসেবার মানোন্নয়নে কাজ করতে চান তিনি।

রহিম উল্লাহ চৌধুরী লিটন বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাটিকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাঁর অবস্থান অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার লক্ষ্য রয়েছে তাঁর।

উল্লেখ্য, পরশুরাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডটি সাধারণ কাউন্সিলর আসন হিসেবে বিদ্যমান। ২০২১ সালের পৌরসভা নির্বাচনে এ ওয়ার্ডে আবু শাহাদাত চৌধুরী লিটন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭