বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

হোয়াইক্যং চেকপোস্টে বাসের সিটের নিচে পাওয়ার ব্যাংকে ৬৯০ ইয়াবা, আটক ১

হোয়াইক্যং চেকপোস্টে বাসের সিটের নিচে পাওয়ার ব্যাংকে ৬৯০ ইয়াবা, আটক ১
প্রিন্ট নিউজ

মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পাওয়ার ব্যাংকের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ ঘটনায় নেমাছ উদ্দিন (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নেমাছ উদ্দিন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার নবী হোসেন ও দিলবাহারের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী পালকি বাস হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে বাসের ডি-৪ সিটের যাত্রী নেমাছ উদ্দিনের গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরে তার আসন ও মালামাল তল্লাশি করে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। পাওয়ার ব্যাংকের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট খুলে মোট ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক বিজিবির কাছে স্বীকার করেন, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো ক্রয় করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় বিজিবি সদস্যরা পুরো পালকি বাসটি বিশদভাবে তল্লাশি করেন। তবে বাসের অন্য কোথাও কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭