বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজধানী ঢাকা ডেমরায় অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ডেমরা থানাধীন কোনাপাড়ার শান্তিবাগ এলাকার নির্মাধীন বহুতল ১টি ভবনের লিফটের জন্য বরাদ্ধ পাকা জায়গা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে, এ সময় লাশের ডান হাত ভঙ্গা ও রগ কাটা সহ মুখের বাম পাশ ক্ষতবিক্ষত দেখা গিয়েছে, লাশের পড়নে ছিল কালো কালো পেন্ট ও ধূসর রঙের সার্ট, তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা মঙ্গলবারে কে কারা ওই যুবককে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গিয়েছে।

এদিকে মঙ্গলবার রাতেই মৃতের লাশ শনাক্তের জন্য ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিট আঙ্গুলের ছাপ সহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে, আর এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবার রাতে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম অব্যাহত ছিল।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনটির লিফটের নিচের জায়গায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়, পরে লাশ উদ্ধার করে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট পরিচয় শনাক্তের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭