শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ
প্রিন্ট নিউজ

রিপোর্টার: শাফায়েত হোসেন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আবারও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। আজ ১৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে সাত মসজিদ সংলগ্ন এলাকায় ৩৩ নং ওয়ার্ড বিএনপির নেতা নুরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান (রাজেশ) বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো উদ্বেগজনক। তিনি দাবি করেন, নুরুল ইসলাম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ ছিল না।
নুরুল ইসলামের পরিবারের সদস্যরা হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তাদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো ব্যক্তি যেন সহিংসতার শিকার না হন।
অ্যাডভোকেট মাসুম খান আরও বলেন, এলাকায় মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন প্রয়োজন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার প্রকৃত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা হবে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭