বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফেনীতে ২০ ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

ফেনীতে ২০ ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার
প্রিন্ট নিউজ

নিয়োগ পরীক্ষা দিচ্ছিলেন ২০ ভুয়া পরীক্ষার্থী

ফেনী পল্লী বিদ্যুৎ বিভাগের নিয়োগ পরীক্ষা দিতে আসা ২০ জন ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। ফেনী সরকারি কলেজ, জিয়া মহিলা কলেজ ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে গতকাল আটক হন তারা। আটকরা হলেন- রংপুর জেলার মোহাম্মদ রুবেল, ফয়সাল মিয়া, রফিকুল ইসলাম, তারেক, মিঠু সরকার, কিশোরগঞ্জের মোহাম্মদ খলিল, মুজাহিদ, আমির আলী, বগুড়ার মামুনুর রশীদ, ইদ্রিস আলী, গাইবান্ধার মাজহারুল, আমাজান, আরিফু নেত্রকোনার জুয়েল, ইসলাম, লালমনিরহাটের মোহাম্মদ মুসফিকুর, দিনাজপুরের আল আমিন, শরীয়তপুরের আমিনুল ইসলাম ও শেরপুর জেলার সুমন মিয়া, আকমল হোসেন, মোহাম্মদ রাসেল।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, জনবল সংকট থাকায় নিয়ম মেনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৩৫টি পদের বিপরীতে আবেদন করেন ৫ হাজারেও বেশি প্রার্থী। ১ ফেব্রুয়ারি (শনিবার) ছিল নিয়োগ পরীক্ষার নির্ধারিত দিন। পরীক্ষা কেন্দ্র ফেনী সরকারি কলেজ, জিয়া মহিলা কলেজ ও শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তিনটি কেন্দ্রেই সব প্রস্তুতির পর যাচাইবাছাইয়ের একপর্যায়ে পরীক্ষার্থীর জমাকৃত মূল ফাইলের সঙ্গে প্রবেশপত্রে ছবির মিল না থাকায় ২০ জনকে আটক করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭