বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

সাতকানিয়ায় জামায়াত কর্মী শাহাদত হত্যা মামলায় ২আসসামী আটক!

সাতকানিয়ায় জামায়াত কর্মী শাহাদত হত্যা মামলায় ২আসসামী আটক!
প্রিন্ট নিউজ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথায় মডেল মসজিদের সামনে জামায়াত কর্মী শাহাদত হোসেনকে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২আসসামীকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।
২৭এপ্রিল সোমবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনার কেঁওছিয়া মাদারবাড়ী এলাকার ফারুখ চেয়ারম্যানের বাড়ির মৃত সৈয়দ আহমদ ও হাবিয়া খাতুনের ছেলে সাইফুল ইসলাম (৩১) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩নং পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকার হোসেন সিকদার পাড়ার মাওলানা ফয়েজ আহমদ ও রেহেনা আক্তারের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭)।

সাতকানিয়া থানা থেকে পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা যায়,সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক খুন মামলার এজাহারনামীয় ০১(এক) জন ও মামলার ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ ০১(এক) জন সহ সর্বমোট-০২(দুই) জন আসামী গ্রেফতার।*

ভিকটিম: মৃত শাহাদাত হোসেন (৩০), পিতা- মৃত মোহাম্মদ শফি, মাতা- ছায়েরা খাতুন, সাং-উত্তর ঢেমশা, মাইজ পাড়া, ০৫নং ওয়ার্ড, সোলাইমান মৌলভীর বাড়ী, ০৮নং ঢেমশা ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ২৬ এপ্রিল, ২০২৬ইং তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন ০৮নং ঢেমশা ইউপিস্থ দক্ষিণ ঢেমশা, রাস্তার মাথার দক্ষিণ পাশে, সামির হোটেল সংলগ্ন বাদীর ছেলে ভিকটিম শাহাদাত হোসেন তাহার দোকানের সামনে একটি টুলের উপর বসিয়া থাকাবস্থায় এজাহারনামীয় বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৮/১০ জন বিবাদী পূর্ব পরিকল্পিতভাবে হাতে লোহার রড, হকিস্টিক, গাছের লাঠি, হাতুড়ি নিয়া সংঘবদ্ধভাবে ভিকটিমের দোকানের সামনে উপস্থিত হইয়া ভিকটিমের উপর অতর্কিত হামলা করে। সকল বিবাদীরা ভিকটিম মৃত শাহাদাত হোসেন (৩০)কে এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন অংশে নীলা-ফুলা জখম করে। বিবাদীগণের উপর্যুপরি আঘাতে ভিকটিম মৃত শাহাদাত হোসেন (৩০)এর মাথার পিছনের অংশ গুরুত্বর রক্তাক্ত ফাটা ও থেতলানো জখম হয়। ফলে ভিকটিম অজ্ঞান হইয়া ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন ভিকটিমকে প্রথমে কেরানীহাটস্থ আশ শেফা হাসপাতাল ও পরবতীতে ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম লিঃ-এ ভর্তি অবস্থায় গত ২৭/০৪/২০২৬ইং তারিখ ভোর ০৬.৪৩ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। এ সংক্রান্তে ভিকটিম এর মাতা ছায়েরা খাতুন (৫৮), স্বামী-মৃত মোহাম্মদ শফি, পিতা-মিঞা হোসেন, মাতা-মৃত দুধা খাতুন, সাং-উত্তর ঢেমশা, মাইজ পাড়া, ০৫নং ওয়ার্ড, সোলাইমান মৌলভীর বাড়ী, ০৮নং ঢেমশা ইউপি, থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম থানায় হাজির হইয়া এজাহার দায়ের করিলে সাতকানিয়া থানার মামলা নং-৩৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। মামলা রুজুর পর বিশেষ অভিযান পরিচালনা করিয়া এজাহারনামীয় আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩১), পিতা-মৃত, সয়েদ আহম্মদ, মাতা-মাবিয়া খাতুন, সাং-জনার কেঁওচিয়া, মাদার বাড়ী, (ফরুখ চেয়ারম্যানের বাড়ী), ০৯নং ওয়ার্ড, ১০নং কেঁওচিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এবং মামলার ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী ২। মোঃ ইসমাইল (২৭), পিতা-মাও, ফয়েজ আহম্মদ, মাতা-রেহানা আক্তার, সাং-জঙ্গল পদুয়া (হোসেন সিকদার পাড়া), ০৭নং ওয়ার্ড, ৩নং পদুয়া ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭