শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে রেল কর্মকর্তার উপর হামলার অভিযোগ

ফেনীতে রেল কর্মকর্তার উপর হামলার অভিযোগ
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

ফেনী জেলা দাঁগনভুঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দরাপপুর জগতপুর গ্রামে রেলওয়ে কর্মকর্তা মীর মোঃ ইমাম উদ্দিন (সেন্টু) এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

২১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে তিনি নিজ গ্রামে গেলে কতিপয় অজ্ঞাতনামা যুবক তার উপর হামলা চালিয়ে শারিরীক ভাবে লাঞ্চিত করে, এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মীর মোঃ ইমাম উদ্দিন (সেন্টু) জানান, আমি শনিবার নিজ গ্রাম এলাকায় বেড়াতে গেলে স্থানীয় চার যুবক আমার উপর হামলা করে, কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে কিল ঘুসি মারতে থাকে।

আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে, এতে আমি মাথা, হাত, বুকে এবং পিঠে আঘাত প্রাপ্ত হয়েছি, আমি এ ঘটনার বিচার দাবি করছি, এ সংক্রান্তে আমি দাঁগনভুঁঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

বিষয়টি নিশ্চিত করে দাঁগনভুঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, এ সংক্রান্তে একটি অভিযোগ পাওয়া গিয়েছে পুলিশ এ বিষয়ে কাজ করছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭