শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

নোয়াখালী ৪ আসনের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নোয়াখালী ৪ আসনের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি সানজিদা অনু:

নোয়াখালী ৪(সদর–সুবর্ণচর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী মো. শরিফুল ইসলাম নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর প্রশাসনের মাধ্যমে নোয়াখালীকে একটি আধুনিক ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করা হবে।
এক প্রেস বিবৃতিতে মো. শরিফুল ইসলাম জানান, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, নোয়াখালী-৪ আসনের অবকাঠামোগত উন্নয়নের জন্য একাধিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে নোয়াখালীকে আলাদা বিভাগে উন্নীত করার উদ্যোগ, সুবর্ণচর উপজেলাকে পৌরসভায় রূপান্তর, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে টেকসই অবকাঠামো নির্মাণ এবং নোয়াখালী সিটি করপোরেশন গঠনের প্রচেষ্টা উল্লেখযোগ্য।
এছাড়া শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সুবর্ণচরে আধুনিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন, নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণ এবং উপকূলীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। সদর পশ্চিমাঞ্চলে একটি থানাসহ পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও বলেন এই প্রার্থী।
মো. শরিফুল ইসলাম বলেন, যুব সমাজের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করা হবে। পাশাপাশি প্রবাসী ও উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
শেষে তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন প্রত্যাশা করেন। সঞ্চালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ কামাল উদ্দিন । এই সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান,প্রচার সম্পাদক সিরাজুল হক সিরাজসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন । প্রার্থী গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে অবাক সুষ্ঠু নির্বাচনের সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭