বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর বাবা নিহত হওয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রামের মাটিতে তারেক রহমান

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর বাবা নিহত হওয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রামের মাটিতে তারেক রহমান
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলে। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক শূন্যতায় স্থলাভিষিক্ত হতে চলেছেন তার- ই সু'যোগ্য উত্তরসূরি তারেক রহমান। নিহত হওয়া জন্মদাতার স্মৃতিবহ চট্টগ্রামের মাটিতে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর বাবার নিজ হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি'র বর্তমান চেয়ারম্যান তারেক রহমান আগামী কাল ২৫ জানুয়ারি রবিবার চট্টগ্রাম শহরের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠের বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় প্রার্থী এবং দলের নেতা-কর্মী সহ সাধারণ মানুষ/ ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে এ্য আগেরদিন
সন্ধ্যা ৭ ১৩ মিনিটের দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান থেকে নেমে আসলে চট্টগ্রামের আপামর জনগণ এর পক্ষ থেকে হৃদয় নিঙড়ানো ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নেন চট্টগ্রামের অধিবাসী হিসেবে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন সহ অন্যান্য দায়িত্ববান নেতারা।
এ সময় বিমান বন্দর থেকে চট্টগ্রাম শহরের সড়ক পথে হাজার হাজার সাধারণ নেতা-কর্মী তাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে স্বাগত জানান।
তীব্র শীত উপেক্ষা করে রাতে ও তাকে স্বাগত জানাতে বিমান বন্দর থেকে সড়ক পথের দু'ধারে দলীয় নেতা কর্মী এতো মানুষের উপস্থিতি দেখে অভিভূত হয়ে যান দল পাগল সাধারণ নেতা কর্মী মানুষের ভালোবাসার প্রাণষ্পনন্দন তারেক রহমান।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭