বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফরিদপুরের অবৈধভাবে দেশীয় আগ্নে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার ও আটক ১

ফরিদপুরের অবৈধভাবে দেশীয় আগ্নে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার ও আটক ১
প্রিন্ট নিউজ

ফখরুল আলম:

ফরিদপুর জেলা মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়ন অবৈধভাবে দেশীয় আগ্নে অস্ত্র তৈরির কারখানা সন্ধান পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেন।

সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে, একটি পাইপ গান, কার্তুজ সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, এ সময় এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়।

২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর জেলা মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে অভিযানটি পরিচালিত হয়, মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান চালানো হয়, অভিযানে ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকার (৫২) কে আটক করা হয়।

অভিযান কালে আটক ব্যক্তির বসত বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানা যায় যে, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ ছিল।

গোয়েন্দা তথ্যে জানা যায় যে , বাদল সরকার তার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অবৈধ অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার অপরাধীদের কাছে সরবরাহ করতেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানান, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নজর দারিতে ছিলেন।

অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।

সেনাবাহিনী ক্যাম্প সূত্রে আরও জানা যায় যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭