বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফরিদপুরের ৬ জন ডাকাত গ্রেফতার

ফরিদপুরের ৬ জন ডাকাত গ্রেফতার
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফরিদপুর জেলা ভাঙ্গা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানান, ২৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ০৫ মিনিটে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের সলিলদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করা হয়।

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, মামলার এফআইআর নং-২৭, জিআর নং-২৭ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭