বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব'র উপ-সহকারী পরিচালক মোঃ মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনার দুই দিন পর মামলা হয়েছে।
মামলার সূত্রে পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
২১ জানুয়ারি (বুধবার) রাতে র‌্যাব এর এক কর্মকতা মামলাটি দায়ের করেন।
মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মোঃ ইয়াসিন নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দু'জন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা।
তিনি বলেন, এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭