৬ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ
নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই মোঃ মোঃ নূর সোলাইমান এর নেতৃত্বে এসআই- মোহাম্মদ সাঈদ নূর, এসআই শাহাব উদ্দিন, এএসআই সারোয়ার আলম হৃদয়, এএসআই সঞ্জয় কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০১/২০২১ ইং তারিখ সকাল সোয়া ৯টায় ফেনী মডেল থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মোঃ সজিব(১৯), পিতা- শামসুল আলম, সাং- মোল্লা বাজার, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি, মাসুদ রানা(১৯), পিতা-শামসু মিয়া,সাং-সরকারপাড়া,থানা- মাটিরাঙ্গা,জেলা- খাগড়াছড়ি দেরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।









