বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চট্টগ্রামের মস্তাননগর এলাকায় ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা, হত্যাকারী পলাতক

চট্টগ্রামের মস্তাননগর এলাকায় ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা, হত্যাকারী পলাতক
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ২১ জানুয়ারি (বুধবার) দুপুরের দিকে আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে পরিবারের পক্ষ থেকে।
হত্যাকারী অভিযুক্ত আনিসুল হক পালিয়ে গেছে বলে সূত্র জানায়।
পাওয়া সংবাদে জানা গেছে, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যেম সোনা পাহাড় (মস্তাননগর) এলাকা পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে সামান্য কথা কাটাকাটি-ঝগড়ার এক পর্যায়ে আনিসুল হক নামক পাষন্ড ব্যাক্তি সেখানে দাড়িয়ে থাকা মাত্র ৩ বছর বয়সের অবুঝ শিশু মোহাম্মদ আবদুল্লাহকে আছাড়ের পর আছাড় মারে।
প্রচন্ড ব্যথায় চিৎকার করতে করতে শিশুটি নিস্তেজ হয়ে যায়।
এ সময় হত্যাকারী আনিসুল হক এবং তার সাথে থাকা সাঙ্গপাঙ্গদের ভয়ে কেউ এগিয়ে আসতে না পারায় শিশু আবদুল্লাহর জীবন প্রদীপ নিভে যায়।
পরে হত্যাকারী আনিসুল হক দ্রুত পালিয়ে যায়। শিশু আবদুল্লাহকে চিরদিনের জন্য হারিয়ে তার মা, বাবা সহ পরিবারের অন্যান্যরা পাগল প্রায়।
এমন বর্বরোচিত শিশু হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র মীরসরাই ব্যাপী নিন্দা ও ধিক্কারের পাশাপাশি হত্যাকারী আনিসুল হককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি উঠেছে সর্বোত্র।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭