টেকনাফ মডেল থানা ও নৌ বাহিনী যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৫০,০০০ ইয়াবা সহ গ্রেপ্তার-১
আনছারুল করিম কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:
অদ্য ১৯ /১/২০২৬ খ্রিস্টাব্দে রাত অনুমানিক ৮ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ,টেকনাফ থানাধীন নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া ব্রিজের পশ্চিম পাশে খালি স্থানে অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মোঃ রফিক প্রকাশ বার্মাইয়া রফিক অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশ ও নৌ বাহিনীর যৌথ টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রফিক প্রকাশ বার্মাইয়া রফিক (৪৫)কে একটি বস্তাসহ আটক করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি কালে তার হেফাজতে থাকা ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ৫০,০০০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রফিক এর বিরুদ্ধে অস্ত্র মামলা ১টি, মাদক মামলা ৩টি ও ১টি হত্যা মামলা সহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মোঃ রফিক (৪৫) পিতা : আব্দুল কাদের ,মাতা :আমেনা খাতুন সাং ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ড ,নীলা টেকনাফ,জেলা কক্সবাজার এবং তার বর্তমান ঠিকানা হোয়াইক্যাং, টেকনাফ , জেলা:কক্সবাজার বলে জানিয়েছেন।









