৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ ০১ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই/স্বপন চন্দ্র দাশ এর নেতৃত্বে এসআই- মোঃ শহিদুল ইসলাম, এসআই- মোঃ মাঈন উদ্দিন,এএসআই- মোঃ সাহাদাত হোসেন ,এএসআই- শরীফুল ইসলাম,এএসআই- মোঃ আব্দুল সালাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০১/২০২১ ইং তারিখ ০৯ঃ৩৫ ঘটিকায় ফেনী মডেল থানাধীন ইমাম মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল শুক্কুর(৫২), পিতা- মৃত সাবের আহাম্মদ, সাং- উত্তর নুনিয়ার ছড়া, থানা ও জেলা-কক্সবাজার কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৩ কেজি ৯০০ গ্রাম উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।









