বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

সেনবাগে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত: চার ফার্মেসিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সেনবাগে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত: চার ফার্মেসিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ পৌর শহরে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং যথাযথ কাগজপত্র না থাকার দায়ে চারটি ফার্মেসির মালিককে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম। অভিযানে নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহহালাল ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ সরকারি হাসপাতালের সামনে অবস্থিত মক্কা মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হলকে ১০ হাজার টাকা, সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন নিউ মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ও অননুমোদিত ওষুধের ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭