বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

১ লাখ টন লবন আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন :

১ লাখ টন লবন আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন :
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

দেশে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন ও মাঠে বিপুল পরিমাণ লবণ মজুদ থাকা সত্ত্বেও সরকার নতুন করে এক লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়ায় কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে মহেশখালীর উপজেলা চত্বরে শত শত লবণ শ্রমিক ,লবণচাষি ,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
লবণচাষি ,শ্রমিকও ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কক্সবাজার -২ মহেশখালী কুতুবদিয়া আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকরী বিভিন্ন প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন।
মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আলহাজ্ব আব্দুল শুক্কুর সি আইপি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোঃ মাহফুউল্লাহ ফরিদ, অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক ,বিএনপি নেতা আতাউল্লাহ বুখারী ,জামায়েত নেতা জাকের হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন বিসিকের ভুল তথ্য এবং মন্ত্রণালয়ের ভেতরে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভূমিকার কারণেই এই আত্মঘাতী সিদ্ধান্ত গৃহীত হয়েছে । তবে স্থানীয় লবণ চাষিরা ও ব্যবসায়ীরা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে তারা বলেন নতুন মৌসুমী ইতিমধ্যে লবণ উৎপাদন শুরু হয়েছে এবং মাঠে গতবছরের বিপুল পরিমাণ লবণ এখনো মজুর রয়েছে এ অবস্থায় আমদানি করা হলে দেশীয় লবণ দাম আরো কমে যাবে এবং চাষীরা লবণের মূল্য থেকে বঞ্চিত হবে।
ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, সরকারের লবণ আমদানি সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে লবণ আমদানি সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান অন্যথায় মহেশখালী- কুতুবদিয়া তথা চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা লবণ আমদানি স্থগিত, দেশীয় উৎপাদকের ন্যায্য মূল্য নিশ্চিত,সহজশর্তে ঋণ ও সঞ্চয় সুবিধা চালু এবং সরকারি পর্যায়ে কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭