বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ছাগলনাইয়ায় হানিফ হত্যা মামলার প্রধান আসামি জুনা গ্রেপ্তার

ছাগলনাইয়ায় হানিফ হত্যা মামলার প্রধান আসামি জুনা গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামি করিম উল্লাহ জুনাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

করিম উল্লাহ জুনা ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আহমদ উল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি হানিফ তার দুই বন্ধু ফারুক এবং রিয়াজকে নিয়ে করিম উল্লাহ প্রকাশ জুনার বাড়িতে যায়। পূর্ব থেকে সেখানে থাকা অজ্ঞাত ৭/৮ এবং করিম উল্লাহ প্রকাশ জুনা তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ফারুক এবং রিয়াজ পালিয়ে যায়। পরবর্তীতে রাত ২টার দিকে ছাগলনাইয়া উত্তর ছয়ঘরিয়া এলাকার রাস্তার পাশের একটি ঝোপ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মো. হানিফের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মো. মুছা বাদী হয়ে হত্যা মামলা করেন।
ফেনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার রবিউল হাছান সরকার বলেন, মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। আসামি জুনাকে গ্রেপ্তারের পর ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, র‌্যাব আসামি জুনাকে থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭