বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত, অস্ত্র সহ আটক-১৯

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত, অস্ত্র সহ আটক-১৯
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার শহরে কলাতলী সমুদ্র এলাকায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করা হয়েছে।
এ সময় অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয় । রবিবার(১১ জানুয়ারি ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কলাতলী সমুদ্র এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২ টার দিকে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় দুইটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার জন্য সংকেত দেওয়া হলে বোট দুইটি সংকেত অমান্য করে ফেলানোর চেষ্টা করে । কোস্টগার্ডের সদস্যরা দাওয়া করলে একটি বোট পালিয়ে যায়। অপর বোট থেকে কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য মোঃ আনিস (৪০) গুলিবিদ্ধ হয় ।পরে প্রায় এক ঘন্টা ধাওয়ার পর বোটি আটক করা হয়।
তিনি আরো জানান, আটক বোটে তল্লাশি চালিয়ে ১ দেশীয় আগ্নেয়াস্ত্র ,২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্র করা হয়।
এ সময় অন্যের জন ডাকাতকে আটক করা হয়। আহত আনিছকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
জব্দ করা আলামত সহ আটক ডাকাতদের পরবর্তী আইনে ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭