বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রাজবাড়ীতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আটক-২

রাজবাড়ীতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আটক-২
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ১০ই জানুয়ারী শনিবার গভীর রাতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে একটি ইট ভাটা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ দুজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায় যে, বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার জামিয়া ব্রিকস নামের একটি ইট ভাটায় এই অভিযান পরিচালনা করা হয়, অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আটক হয় খন্দকার মশিউর আজম চুন্নু এবং মোঃ রিদয় শেখ।

অভিযান কালে তাদের হেফাজত থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার জন্য জব্দ করা হয়েছে, আটককৃত দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭