বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া)আসনে জামায়াত প্রার্থী ডা. হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা।

কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া)আসনে জামায়াত প্রার্থী ডা. হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা।
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী
কক্সবাজার জেলা প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনের জামায়েত সমর্থিত প্রার্থী জনাব ডক্টর এ এইচ এম হামিদুর রহমানের আপিল মঞ্জুর করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
আজ(১০ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে শুনানিকালে জনাব হামিদুর রহমানের করা আবেদনের প্রেক্ষিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে ।
গত ৪ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব আব্দুল মান্নান মামলা সংক্রান্ত জটিলতার অজুহাতে জনাব হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
উল্লেখ্য ২০১৩ সালের রাজধানীতে একটি সমাবেশে আদালতের উদ্দেশ্য করে বক্তব্য দেওয়ায় জনাব আজাদের বিরুদ্ধে আদালত অবমাননা একটি মামলা হয়েছিল এবং ওই মামলায় তাহাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় যদিও তিনি তখন সংসদ সদস্য ছিলেন এবং ২০১৮ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ।
উক্ত মামলায় জনাব হামিদুর রহমান আজাদ সাজার বিরুদ্ধে আপিল দায়ী করেছিল বর্তমানে তাহা চেম্বার জজ আদালতে শুনানি জন্য রয়েছে ।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭