বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

রামু উপজেলায় গর্জনিয়া ইউনিয়নের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। গ্রেপ্তার- ১

রামু উপজেলায় গর্জনিয়া ইউনিয়নের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। গ্রেপ্তার- ১
প্রিন্ট নিউজ

আনছারুল করিম কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার রামু উপজেলায় গর্জনিয়া ৩ নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ (রামু থানা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ) যৌথ অভিযানে আয়েশা বেগম রিয়া (২০)নামক এক নারীর বসত বাড়িতে অভিযান চালিয়েছে।
আজ (৭ জানুয়ারি)সকালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।আটক করা হয়েছে আয়েশা বেগম রিয়া নামক এক মহিলাকে আটক করা হয়েছে ।তিনি ওই এলাকার নূর মোহাম্মদের মেয়ে বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য মতে, উক্ত অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে ০১টি দেশীয় তৈরি এলজি, ০২টি পিস্তল, ৪৯ টি ছোট পিস্তলের গুলি ,০৪টি শট গানের ব্যবহারিত কার্তুজের খোসা ,০১টি বড় বন্দুকের বাটের অংশ ,০২টি লম্বা ধারালো দা , ০১টি খেলনার পিস্তল,০২টি বাটন মোবাইল সেট , ০১টি কাটার।
আয়েশা বেগম রিয়া কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র শস্ত্র গুলো সাথে তিনিসহ ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার , ডাকাত রহিম জড়িত।
আয়েশা বেগম রিয়া ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার ও ডাকার রহিমের সকল অপকর্মের সঙ্গী বলে জানা গেছে।
রামু থানার এস আই মোহাম্মদ জুয়েল চৌধুরী জানিয়েছেন,পলাতকদের গ্রেপ্তারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে ।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭