ফেনী'তে ভ্রাম্যমান আদালতের অভিযান
গত ২৮শে জানুয়ারী ২০২৫ইং মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে ফেনীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ফেনী সদর উপজেলা ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৌরভ তালুকদার সরকারি বিধি বহিভূক্ত ফসলি জমির টপ সয়েল কেঁটে বিক্রির অপরাধের বিরুদ্বে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উওর শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করে আবুল কাশেম পিতা আবদুল হককে ৩০, ০০০/= হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন । ইতিপূর্বে তিনি ফেনী সদর উপজেলায় এ ধরনের ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রির অভিযোগের এবং গোপন প্রাপ্ত সংবাদের ভিক্তিতে বহু অভিযান পরিচালনা করেন । যা ফেনীর অন্যান্ন উপজেলা থেকে তিনি জিরো টলারেন্স নীতিতে অবিচল ।









