৫০০ পিস ইয়াবা সহ ১জন কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই/ মোঃ নূর সোলাইমান এর নেতৃত্বে এসআই- মোহাম্মদ সাঈদ নূর, এসআই- শাহাব উদ্দিন, এএসআই সারোয়ার আলম হৃদয়,,এএসআই সঞ্জয় কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০১/২০২১ ইং তারিখ ১৮ঃ৩০ ঘটিকায় ফেনী মডেল থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ফয়েজ অলী আহম্মদ (৪৫), পিতা- মৃত এজাহার মিয়া, সাং- গুচ্ছ গ্রাম, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।









