বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ফেনী জেলা ইসলামি যুব আন্দোলনের কমিটি গঠন

ফেনী জেলা ইসলামি যুব আন্দোলনের কমিটি গঠন
প্রিন্ট নিউজ

ইসলামি আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামি যুব আন্দোলন ফেনী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত যুব সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা শেষে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এ কমিটির নাম ঘোষণা করেন। ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আতাউল্লাহ কবীর ভূঁইয়া। এর আগে ইসলামি যুব আন্দোলন ফেনী জেলা শাখা সভাপতি মুফতি সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলনের জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিমও সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভুইয়া, ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গাজী এনামুল হক ভুইয়া। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলরব শিল্পগোষ্ঠীর শিল্পীরা ইসলামি নাশিদ পরিবেশন করেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭