ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর
স্টাফ রিপোর্টার:
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে ডিবিতে আনা হয়। একটি গণমাধ্যমের সঙ্গে মোবাইল ফোনে তিনি নিজেই এতথ্য জানান।
আনিস আলমগীর জানান, তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। এরপর থেকে তিনি অপেক্ষায় রয়েছেন। রাত পৌনে নয়টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।
আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনায় রয়েছেন তিনি।
এদিকে, এই সাংবাদিককে ডিবিকে নেওয়ার বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।










