শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফুলগাজীতে ৬ লাখ ৩৭ হাজার টাকার ইয়াবাসহ নূরনবী আটক

ফুলগাজীতে ৬ লাখ ৩৭ হাজার টাকার ইয়াবাসহ নূরনবী আটক
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

ফেনী জেলা ফুলগাজীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ নূরনবী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, নূরনবী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে তাদের কাছে গোপন তথ্য ছিল।

ওই তথ্যের ভিত্তিতে ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ফুলগাজীর উত্তর নিলক্ষীগ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৭।

এ সময় তার বসতঘর থেকে ২,১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

আটক নূরনবী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষীগ্রামের আজিজুল হকের ছেলে, তাকে আটক করার পর রাত ৯টার দিকে র‌্যাব-৭ ফুলগাজী থানায় হস্তান্তর করে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ব্যাপারে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭