বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

বিরিঞ্চিতে নবী বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বিরিঞ্চিতে নবী বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রিন্ট নিউজ


ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ডের বিরিঞ্চিতে নবী- বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার, ২৪ জানুয়ারি স্থানীয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী।

নবী- বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির উপদেষ্টা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক খোকন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নবী- বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জুলহাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, ফেনী পৌর বিএনপির ৪নং ওয়ার্ড শাখার সভাপতি মমিনুল হক দুলাল ও সাধারণ সম্পাদক আজিমুল হক প্রমুখ।

এসময় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় শিবলু শাকিল একাদশ বনাম বানঘর ইয়াং৷ স্টার সোসাইটি অংশ নেন।

উল্লেখ্য,১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সাবেক নেতা নুর নবী ও যুবদলের নেতা বাবলুকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭