সেনাবাহিনীর অভিযানে আটক ১
চট্টগ্রাম প্রতিনিধিঃ
২৫জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে পর্যন্ত চট্টগ্রাম জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডে ভোররবাজার নামক স্থানে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের সময় এ অভিযান পরিচালন করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত করে একজনকে আটক, একটি ড্রেজার মেশিন ও ২০০-২৫০ ফুট পাইপ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন - সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভোর বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫) বলে জানা যায়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় কর্তব্যরত এনএসআই কর্মকর্তা বলেন, সাতকানিয়ায় প্রতিটা অঞ্চলে অপরাধে প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে। সাতকানিয়া বাজালিয়ায় কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়েছি তথ্য সংগ্রহ করি। পরে এসবের সত্যতা থাকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং এনএসআই যৌথ অভিযান পরিচালনা করে ১'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।









