পূর্ব ছাগলনাইয়া মিয়াজীপাড়া ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া মিয়াজীপাড়া একাদশের আয়োজনে ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে মিয়াজীপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ইউসুফ মজুমদার। ফেনী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক কমিটির সদস্য ও ছাগলনাইয়া বিআরডিবির পরিচালক মাওলানা সাহাব উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর বিএনপির সদস্য সচিব কাজী আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্র দলের সাহিত্য সম্পাদক জেবল পোদ্দার, সদস্য এসএম শাহাদাত উল্লাহ, সদস্য ও ছাগলনাইয়া বিআরডিবির পরিচালক মোঃ নাজিম উদ্দিন প্রমূখ।









