সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভে'ঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হি'ন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধ'র্ষ'ণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভে'ঙে বাবার বাড়িতে বেড়াতে আসা হি'ন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধ'র্ষ'ণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু;

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধ'র্ষ'ণ মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত বিএনপি কর্মী ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে ইউনিয়ন বিএনপির পদ প্রত্যাশী বলে জানা যায়।

অভিযোগপত্রে ওই নারী জানান, তিনি গত ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি ঘরের দরজা খুলতে অ'স্বীকৃতি জানালে একপর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভে'ঙে ভেতরে প্রবেশ করে জো'রপূর্বক তাকে ধ'র্ষ'ণ করেন।

ভুক্তভোগীর চাচি শ্বরসতী বর্মন বলেন, ‘পাশের বাড়িতে আমাদের হি'ন্দু সম্প্রদায়ের একটি পুজো চলছিল। আমি ঘর থেকে সেখানে যাব এমন সময় পাশের আরেক বাড়িতে কিছু শব্দ শুনতে পাই। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে পূজোর অনুষ্ঠান থেকে লোকজন ডেকে নিয়ে আসি। লোকজন উপস্থিত হয়ে দরজা খুলতে গিয়ে দেখে দরজা ভা'ঙ্গা।
পরে সকলের সহযোগিতায় আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি।’

স্থানীয় বাসিন্দা সজীব বলেন, ‘গতকাল রাতে হি'ন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠান দেখছিলাম। পরে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে আমাদেরকে ওই ভুক্তভোগীর চাচী গিয়ে জানায় তার পাশের বাড়িতে কি যেন হচ্ছে। তখন আমরা সবাই সেখানে গিয়ে ঘরের দরজা ভা'ঙ্গা দেখতে পাই। ঘরে প্রবেশ করে দেখি জো'রপূর্বক ফজর আলী ওই নারীকে ধ'র্ষ'ণ করছেন। পরে আমরা সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করি। অভিযুক্ত ফজর আলী গত ৫ই আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করে নিজেকে বিএনপি নেতা দাবি করে আসছেন। এলাকায় এমন কোন অ'পকর্ম নেই যে তিনি করেন নাই।’

ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, ‘এ ঘটনার পর থেকে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে আমার ভাতিজির ঘরের দরজা ভে'ঙে তাকে ধ'র্ষ'ণ করেছে। কালকে আমার ঘরে আমার পরিবারকে ধ'র্ষ'ণ করতে পারে। আমরা এর সঠিক বিচার চাই আমাদের নিরাপত্তা চাই।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফজর আলীর মুঠোফোনে একদিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ধ'র্ষ'ণের ঘটনায় থানায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭