সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
আইন-আদালত

ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযান: ৩০ কেজি গাঁজাসহ আটক দুই

ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযান: ৩০ কেজি গাঁজাসহ আটক দুই

এম এ কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকামিয়া গ্রামের কপিল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মটুয়া এলাকার ফজলুল করিমের ছেলে মো. কামাল উদ্দিন (৩৫) এবং একই এলাকার মজুমদার বাড়ির নুরুল আমিনের ছেলে আরিফুল ইসলাম (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার দিবাকালীন মোবাইল-৪১ ডিউটির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদির নেতৃত্বে পুলিশের একটি দল মোকামিয়া গ্রামের কপিল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বসতঘরের মাচা থেকে তিনটি বস্তায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭