সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
মাদক ব্যবসা

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে: ৪ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে: ৪ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ২৫ অক্টোবর, ২০২৬ ইং সকাল আনুমানিক ০৮:৫০ মিঃ ফতুল্লা মডেল থানাধীন ধর্মগঞ্জ সাকিনস্থ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসমা বেগম (৩৭), পিতা- মৃত: আবু কালাম, মাতা- সবুজা বেগম, স্বামী-ইলিয়াস, সাং-নয়াপুর, ডাকঘর-বরাব, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ কে ৪ (চার) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক 
মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব আলম বলেন মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭