কমলাপুর মেট্রোরেলের পাশে ‘আবাসিক হোটেল গোল্ডেন প্যালেস’-এ চলছে অসামাজিক কার্যকলাপ
শাহীন আলম স্টাফ রিপোর্টার:
কমলাপুর মেট্রোরেলের পাশে অবস্থিত “আবাসিক হোটেল গোল্ডেন প্যালেস” নামের একটি হোটেলে প্রকাশ্যে চলছে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ। স্থানীয়দের অভিযোগ, এই হোটেলের মালিক সমির এবং ম্যানেজার আফজাল ও রহমান। কমলাপুর এলাকায় প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে। অনেকেই রাতযাপন কিংবা অস্থায়ী বিশ্রামের জন্য আবাসিক হোটেলগুলোতে অবস্থান নেন। তবে আবাসিক হোটেল গোল্ডেন প্যালেসে অবস্থান করতে গিয়ে অনেকেই পড়েছেন বিপাকে এবং হয়েছেন ব্ল্যাকমেইলের শিকার।
এই বিষয়ে হোটেল ম্যানেজার আফজাল বলেন, “যা করি দেখতেই তো পারছেন। আশেপাশের সবকিছুই ম্যানেজ করেই চলতে হয়। তাছাড়া প্রশাসনের লোকজনও এখানে আসা-যাওয়া করে।”
হোটেল মালিক সমির বলেন, “আমার ঢাকা শহরে আরও অনেক ব্যবসা আছে। দেশের মানুষের সমস্যা হয় না, সমস্যা একমাত্র আপনাদের মতো সাংবাদিকদের হয়। সময় করে একদিন এসে চা খেয়ে যাবেন।”
এ বিষয়ে ম্যানেজার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের এই হোটেল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশেই চলে। তাই আপনারা যাই লেখেন না কেনো, আমাদের কিছুই হবে না।”
নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, রাত বেশি হওয়ায় আবাসিক হোটেল গোল্ডেন প্যালেসে গিয়ে রুম ভাড়া নেই। কিছুক্ষণ পরেই রুমের বাইরে দরজায় কিছু মহিলা এসে নক করে। অবস্থা বেগতিক দেখে আমি রাত না কাটিয়ে চলে আসি।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আবাসিক হোটেল গোল্ডেন প্যালেস অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।