সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী বাছাই উপলক্ষে মতবিনিময় সভা

ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কার্যক্রমের উপকারভোগী বাছাই উপলক্ষে মতবিনিময় সভা
প্রিন্ট নিউজ

শাহীন আলম স্টাফ রিপোর্টার:


ময়মনসিংহ সদর উপজেলায় ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারী ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৬ চক্রের (ভিডব্লিউবি) উপকারভোগী নির্বাচন, খাদ্য ও কার্ড বিতরণে বাছাই ও নিশ্চিত করণে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের পরিচালনায় অবহিতকরণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। সভায় উপযুক্ত ও প্রকৃত হতদরিদ্র উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করণে সদর উপজেলার ১১টি ইউনিয়নে লটারির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। তবে লটারি হওয়ার পরও ৩দিন সময় নির্ধারণ করা হবে এর মাঝে লটারিতে প্রাপ্ত উপকারভোগীদের মাঝে কেউ যদি এর আওতায় না পড়ে তাহলে তাকে বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে প্রকৃত হত হতদরিদ্র বাছাই করে স্বচ্ছতার সহিত বিডব্লিউবি উপকারভোগী নির্বাচন করা হবে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

অবহিতকরণ সভায় বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন,সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা ড.ফারজানা হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালি ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আইসিটি কর্মকর্তা ও কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক হাবিবুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ,উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ ফারজানা ইয়াসমিন,জেলা বিএনপির নেতা মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া ,মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান ইমরুল, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার রিনা খাতুন প্রমুখ।

২০২৫-২০২৬ চক্রে উপজেলার ১১টি ইউনিয়নে ২ হাজার ৪শত ৬ জন হতদরিদ্র নারীকে ভিডব্লিউবি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। উক্ত সভায় ইউনিয়ন চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭