সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

পটিয়ায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পটিয়ায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
প্রিন্ট নিউজ

শাহীন আলম স্টাফ রিপোর্ট:

উপজেলার পূর্ব হাইদগাঁও সাতগাঁছিয়া দরবার এলাকার ইকবাল হোসেন পারভেজ নামের এক ব্যাংক কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যদের তাদের সৎ জেঠাতো ভাই কর্তৃক প্রাণনাশের হুমকি, থানায় মিথ্যা জিডি ও মিথ্যা মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকে চাকুরীরত ইকবাল হোসেন পারভেজ ও তার সহোদর মুদি দোকানী মামুনুর রশিদসহ পরিবারের প্রায় ১০/১২ জন সদস্যকে হত্যার হুমকি দিচ্ছে তার জেঠাতো ভাই মৃত আবদুল নবীর পূত্র আলী হোসেন। গতকাল ১৯ জুন  পটিয়া পৌরসদরের ফ্যামেলি কিচেন রেস্তোরাঁয়  আয়োজিত সংবাদ সম্মেলনে ইকবালের ছোট ভাই মামুনুর রশিদ এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন  জানায়, সে বিএসএস পাশ করে বর্তমানে এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করে আসছে। তাদের মৌরশী সম্পত্তি নিয়ে তার জেঠাতো ভাই আলী হোসেন, জাফর আলম ও আবদুর রহিম দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানাবীধ ষড়যন্ত্র করে আসছে। গত ১৪ জুন  আবদুর রহিম পাহাড়ে কাঠালের জন্য গেলে কে বা কারা তাকে মেরে রক্তাক্ত করে। এ অযুহাতে ইকবালসহ ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ দিলে থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করলেও ঘটনার সন্দেহ থাকায় নির্দিষ্ট কাউকে আসামি করেননি। এর আগে ২০২৩ সালে আলী হোসেনের ভাই ইকবাল হোসেন পিরোজপুর শহরে একটি একটি ভাড়া কক্ষে আত্মহত্যা করে। সে সময়েও ইকবাল হোসেন পারভেজ এঘটনার জন্য দায়ী বলে মিথ্যা অপপ্রচার চালায়। 

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

মামুনুর রশিদের চাচা নুর আহমদ জানান, তার পিতা মৃত গোলাম নবীর সংসারে দুই স্ত্রী, প্রথমা স্ত্রীর পুত্র মৃত আবদুন নবীর ছেলেরা আমার মা মাহমুদা খাতুনের দানপত্র দেওয়া আমরা তিন ভাইয়ের জন্য ১০ গন্ডা বাড়িভিটে নিয়ে আমিসহ আমার ভাইয়ের পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। আমার ভাই মৃত সুলতান আহমদের ছেলে ইকবাল হোসেন পারভেজ ও মামুনুর রশিদ শিক্ষিত হওয়ায় তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। আমরা তিন ভাইয়ের পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীন। প্রশাসনের কাছে আবদুল নবীর পূত্রদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদের মা হোসনে আরা বেগম, বোন শাহিন আকতার, ভাবী মাহি আকতার, চাচা নুর আহমদ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭