ছাগলনাইয়ায় মামলা করায় বাদীর ওপর হামলার অভিযোগ
ছাগলনাইয়ায় জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা করায় মামলার বাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার উত্তর মটুয়া ওয়ার্ডের ছেরাজুল হকের ছেলে এনামুল হকের সঙ্গে তার ভাতিজা মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ আবদুল মান্নান এর জায়গা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি বিবাদী পক্ষ বিরোধীয় জায়গায় ঘর নির্মাণ করার কাজ শুরু করলে এনামুল হক বাদী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিছ মামলা নং ৬৯/২০২৫ইং দায়ের করেন। লিখিত নোটিশের মাধ্যমে ছাগলনাইয়া থানার পুলিশ মামলার বিষয়টি অবহিত করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায় গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় বিবাদীগণ এনামুল হক (৬৮) ও তার ছেলে মেহেদী হাসানকে মামলা করার অভিযোগ তুলে নানা হুমকি-ধামকি প্রদান করে এবং হামলা চালায়। এতে এনামুল হক ও মেহেদী হাসান আহত হন। আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।









