বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
Gazipur

গাজীপুর টঙ্গী চেরাগ আলী এলাকায় ঔষধ কারখানা ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

গাজীপুর টঙ্গী চেরাগ আলী এলাকায় ঔষধ কারখানা ড্রাগ ইন্টারন্যাশনালে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
প্রিন্ট নিউজ

মোঃ মাইনুদ্দিন শিকদার
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা মোঃ তালহা বিন জসীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭