ঘোলপাশায় আশরাফুল ইসলাম ইমরান লিটনের সমর্থনে গ্রামভিত্তিক মতবিনিময় সভা
কুমিল্লা প্রতিনিধি:মাছুম
আজ সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশরাফুল ইসলাম ইমরান লিটনের সমর্থনে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আবদুল কাদেরের সঞ্চালনায় এবং মাস্টার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আশরাফুল ইসলাম ইমরান লিটন।
এ সময় বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের কর্মকর্তা মামুন চৌধুরী, আবদুল কাদের, মোস্তফা কামাল, মাস্টার শামসুল ইসলাম, আবদুর রসিদ, সোহাগ, মাস্টার কামাল হোসেন, জসিম উদ্দিনসহ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশরাফুল ইসলাম ইমরান লিটন বলেন, “আগেও আমি আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনাদের সাহসিকতায় নির্বাচনে অংশ নিয়েছি। আরেকবার আপনারা আমাকে সুযোগ দিন। নির্বাচিত হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, অসহায় নারীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিচারব্যবস্থাকে আরও কার্যকর করতে পৃথক পৃথক সামাজিক সংগঠন গড়ে তুলে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত ব্যক্তিরা আলহাজ্ব আশরাফুল ইসলাম ইমরান লিটনের প্রতি সমর্থন জানান এবং তাঁর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন বলে সভায় জানানো হয়।






