বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ঢাকায় খুন: ডিমলায় সুপারি বাগান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঢাকায় খুন: ডিমলায় সুপারি বাগান থেকে  বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রিন্ট নিউজ

মোঃ আমিনুর রহমান দুলাল,ডিমলা

নীলফামারীর ডিমলা উপজেলায় প্রায় ২০ দিন পর মাটিতে পুতে রাখা বস্তাবন্দি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকায় ওই যুবককে হত্যার পর মরদেহ ডিমলায় এনে মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর)ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডাঙ্গারহাট এলাকার হুসেনের মোড় সংলগ্ন, নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার চাল ব্যবসায়ী মো. আফছার আলীর ছেলে মো. মামুন ইসলামের বিরুদ্ধে ঢাকায় রাকিব নামে এক যুবককে হত্যার পর মরদেহ কার্টুন ও বস্তাবন্দি করে ডিমলায় এনে নিজ বাড়ির পাশের সুপারি বাগানে গর্ত করে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। নিহত রাকিব টাঙ্গাইলের গোপালপুর থানার হিমনগর এলাকার বাসিন্দা এবং মেডিকেল কোচিংয়ে পড়াশোনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, রাকিবের পরিবারের কাছে টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরে মামুনকে গ্রেপ্তার করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ পুঁতে রাখার স্থান শনাক্ত করা হয় বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল ডিমলায় আসে। পরে ডিমলা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সুপারি বাগানে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসক জনতার ভিড় জমে যায়। এ ঘটনায় পুরো এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, মরদেহের পরিচয়, মৃত্যুর প্রকৃত কারণ, হত্যাকাণ্ডের স্থান এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। ঢাকায় কথিত হত্যাকাণ্ডের সঙ্গে ডিমলায় মরদেহ পুঁতে রাখার ঘটনার যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে মামুন ডিমলা থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক, দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭