ঘোলপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আশ্রাফুল ইসলাম ইমরান লিটন মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:মাছুম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নিজ গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেক্সিন বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ধনিজকরা হাফেজা খাতুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক,সাবেক ছাত্র নেতা, আলহাজ্ব আশ্রাফুল ইসলাম ইমরান (লিটন)।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের কোমাল্লা গ্রামে গ্রামবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুরব্বি মুজিবুল হক মজুমদারের সভাপতিত্বে এবং প্রফেসর মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশ্রাফুল ইসলাম ইমরান (লিটন) বলেন, ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যে চারটিতে প্রথম হন এবং সব কেন্দ্র মিলিয়ে সর্বোচ্চসংখ্যক ভোট পেলেও কারচুপি ও ষড়যন্ত্রের কারণে তাঁকে পরাজিত দেখানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে ঘোলপাশা ইউনিয়নে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বর্তমানে এলাকাটি মাদকের সমস্যায় জর্জরিত। আসন্ন নির্বাচনে এলাকাবাসী অতীতের মতো তাঁর পাশে থেকে আন্তরিকভাবে কাজ করলে তিনি বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত হতে পারলে ঘোলপাশা ইউনিয়নের প্রতিটি গ্রামকে মাদক ও বেকারত্বমুক্ত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম, আবদুর রহমান, মাস্টার মো. শামছুল হক, ফজলুল হক, মো. হারেস মিয়া, আবদুল কাদের (সার্ভেয়ার), সাংবাদিক ইমাম হোসেন শরীফ ও মো. মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য দেলোয়ারা আক্তার ডলি, স্থানীয় মোবারক হোসেন হারুন, মো. বেলাল হোসেন, মো. শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।









