বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

ছাতিয়ানিতে জামায়াতে ইসলামীর গণসংযোগ মাস উপলক্ষে সাধারণ সভা

ছাতিয়ানিতে জামায়াতে ইসলামীর গণসংযোগ মাস উপলক্ষে সাধারণ সভা
প্রিন্ট নিউজ

কুমিল্লা প্রতিনিধি:মাছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ মাস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।

মাহবুবর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাফেজ বদিউল আলম, মাসুম বিল্লাহ, আহসান উল্লাহ মোল্লা, নাসির উদ্দিন, মাওলানা ওমর ফারুক পণ্ডিত, কফিল উদ্দিন মোল্লা, মাওলানা এরশাদ উল্লাহ, বেলাল হোসেন, মাওলানা ছালেহ আহমেদ ও এমরান হোসেন মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম, গণসংযোগ মাসের কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় নেতৃবৃন্দ গণসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭