বাতিসা ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি: মাছুম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা।
মাহফিলে আলোচনা করেন মাওলানা সাইয়েদ রাশিদুল হাসান জাহাঙ্গীর। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন মাস্টার কামাল উদ্দিন মজুমদার, হাজী আবুল কালাম, মোতাহার উদ্দিন মোল্লা, আব্দুর রহিম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।









