শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

ফেনীতে প্রবাসীর পরিবারে চাঁদাবাজদের হামলার অভিযোগ

ফেনীতে প্রবাসীর পরিবারে চাঁদাবাজদের হামলার অভিযোগ
প্রিন্ট নিউজ

নিজস্ব প্রতিবেদক:

ফেনী জেলার কে.এম. হাট এলাকায় প্রবাসী সমাজকর্মী মাঈন উদ্দিন ভুঁইয়ার পরিবারের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী নাহিদ সুলতানা পিংকি, বাবা-মা ও শিশুসন্তান শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে পরিবারটির দাবি।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, মাঈন উদ্দিন ভুঁইয়া দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এর জেরে তিনি স্থানীয় একটি চিহ্নিত আওয়ামী
সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেটে পরিণত হন। মিথ্যা মামলা, চাঁদাবাজি, হুমকি ও অপহরণের আশঙ্কায় প্রায় দুই বছর আগে তিনি দেশত্যাগে বাধ্য হন। এরপর থেকেই তার পরিবার নিয়মিত ভয়ভীতি ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবার জানায়, গত ১৮ মার্চ বিকেলে ঈদুল ফিতর উপলক্ষে নাহিদ সুলতানা স্বামীর বাড়িতে এলে সাব উদ্দিন, শাহাদাত,জিলানী এবং বিএনপি নেতা আনোয়ার ,সাইফুলসহ কয়েকজন সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ।
হামলার সময় এলাকাবাসী ভয়ে এগিয়ে আসেননি বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মাঈন উদ্দিনের পরিবার দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাবশালী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার। তিনি দেশত্যাগের পরও পরিবারটির ওপর হামলা ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে।
পরিবারের অভিযোগ, হামলাকারীদের একজন শিশুসন্তানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এতে শিশুটি মারাত্মকভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এখনও আতঙ্কে রয়েছে।
মাঈন উদ্দিনের মা অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করেন । উল্টো পুলিশ সদস্য পরামর্শ দেন চাহিদা অনুযায়ী টাকা দিয়ে দাও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন,“আমরা অনেক কিছুই জানি, কিন্তু কিছু বলতে পারি না। ওরা খুবই ভয়ংকর। এলাকার অনেকেই ভয়ে মুখ খুলতে চান না, কারন অনেকে একাধিক বার সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছে।”
পরিবারের আরও অভিযোগ, হামলাকারীরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে এবং ‘উপরের নির্দেশে কাজ করার দাবি করছে। হামলার সময় তারা নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পাশাপাশি তারা নিজেদের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭