শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতরণ

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ঈদ সামগ্রী বিতরণ
প্রিন্ট নিউজ

ফেনী প্রতিনিধি:

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে মাসব্যাপী সেহরি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির শেষদিনে ১৮ মার্চ বুধবার
ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ৪১৩ এডভোকেট আবুলাইস লেইন, ফেনীতে
ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তারের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাংবাদিক আফতাব মমিন ভূঁঞার সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক অরূপ চন্দ্র দাস, ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির নির্বাহী সদস্য ফারজানা আক্তার, দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া সবুজ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার নেতা, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশন এর মহাসচিব, স্কুল অব লিডারশীপ ইউএসএ কানাডা চ্যাপ্টার এর প্রেসিডেন্ট, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনীর কৃতি সন্তান এস এম হুমায়ুন কবির পাটওয়ারীর সার্বিক সহযোগিতায়
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সেহরি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ শেষদিনে প্রায় শ'খানেক শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী, ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উল্লেখ্য ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি ও মাবিয়া নজির ফাউন্ডেশন উদ্যোগে পুরো রমজান মাস ব্যাপী সেহেরি, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত ছিল।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭