বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের অবস্থাই আশঙ্কা জনক

চট্টগ্রামে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের অবস্থাই আশঙ্কা জনক
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে শিশু সহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।

২৪ ফেব্রুয়ারী ভোরে হালিশহরের হালিমা মঞ্জিল নামের ১টি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে, চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ সবার অবস্থা আশঙ্কা জনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন, উম্মে আয়ন (১০), শাওন (১৭), সাখাওয়াত (৪৬), আনাস (৭), শিপন (৩২), আয়েশা (৪), সুমন (৪০), রানী (৪০) ও পাখি (৩৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, ভোর সোয়া ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, খবর পেয়ে হালিশহর ফায়ার স্টেশনের ৩ টি গাড়ি দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হালিশহর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে, বিস্ফোরণের ওই তলার ২টি ফ্ল্যাটের দেয়াল ও জানালার কাচ ভেঙে গেছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

চামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিকুল ইসলাম জানান, আহত সবারই শ্বাসনালি পুড়ে গেছে, তাদের শরীরের ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে, চিকিৎসাধীন সবার অবস্থাই আশঙ্কা জনক বলে জানান তিনি।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭